আজ ১৭ই অক্টোবর চলছে সিলেট জেলা পরিষদের নির্বাচনের বহুল কাঙ্ক্ষিত ভোটগ্রহণ। জেলা পরিষদের ৩নং ওয়ার্ড(ফেঞ্চুগঞ্জ) এ ভোটগ্রহণ চলছে উপজেলার কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে।
জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল আউয়াল কয়েস (হাতি মার্কা), শহিদুর রহমান রোমান (তালা মার্কা), নাহিদ হাসান চৌধুরী (ঘুড়ি মার্কা) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহন অনুষ্ঠানের ইভিএম পদ্ধতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বিতাকারী ও ভোটাররা।
ভোটার বাচ্চু মিয়া বলেন, নির্বাচন অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। কোন বিশৃঙ্খলা নাই।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তারেক মাহমুদ খান জানান বেলা ১টা পর্যন্ত ৮৫শতাংশ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯০জন।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-১২




