সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে (জুড়ী উপজেলা) সাধারণ সদস্য পদে বদরুল ইসলাম হাতি প্রতীকে ৫৮ ভোট পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন।

অপর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম অটোরিক্সা (সিএনজি) প্রতীকে ১৯ ভোট ও আব্দুল হেকিম ইমন তালা প্রতীকে ৩টি ভোট পেয়েছেন।


অপরদিকে, সংরক্ষিত সদস্য পদে ২ নং ওয়ার্ডে (জুড়ী উপজেলা) এগিয়ে রয়েছেন শিরীন আক্তার মুন্নী। তিনি মাইক প্রতীকে পেয়েছেন ৩৫টি ভোট।  অপর দুই প্রার্থীর মধ্যে রেহানা পারভীন হরিণ প্রতীকে ২৯টি ভোট ও জুবেদা ইকবাল ফুটবল প্রতীকে পেয়েছেন ১৫টি ভোট।

প্রিজাইডিং অফিসার ও জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান- জুড়ী উপজেলায় ৮০ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১টি ভোট বাতিল হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ই.বি.এম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।  


সিলেটভিউ২৪ডটকম / লাল / ডি.আর