সিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে পুনরায় নির্বাচিত হয়েছেন নারীনেত্রী এ জেড রওশন জেবিন রুবা।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশন, সদর, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই ওয়ার্ডে ২৯১টি ভোটের মধ্যে বই প্রতীকে ২৫৯টি ভোট পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন জেবিন রুবা।
এ ওয়ার্ডে মোট প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন। বাকি দুইজন হচ্ছেন ফারহানা রহমান ও নাজনীন আক্তার উর্মি।
গত মেয়াদেও রুবা সিলেট জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সহিত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে পুনরায় নির্বাচিত হওয়ায় সকল ভোটার এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।




