সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জামালগঞ্জের ৫নং ওয়ার্ডে সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দ্বিপক তালুকদার।

 


তিনি তালা প্রতিকে ৪৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিসবাহ উদ্দিন ঘুড়ি মার্কায় পেয়েছেন ২৮ ভোট ও টিউবওয়েল প্রতীক নিয়ে ৪ ভোট পেয়ে শাহানা আল আজাদ রয়েছেন ৩য় অবস্থানে।

 

সোমবার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ টি বুথে সকাল ৯ থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএমে চলে ভোট গ্রহন। কেন্দ্রে ৩ টি বুথে ৬২ জন পুরুষ ও ১৯ জন নারীসহ মোট ৮১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

 

নির্বাচনে জামালগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার। তিনি ভোট গ্রহন শেষে ২১ ভোটের ব্যবধানে দ্বিপক তালুকদারকে জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ওয়াহিদ/এসডি-১৫