মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১নং (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) আসনে সদস্যা পদে বর্তমান সদস্যা শিরিন আক্তার চৌধুরী মুন্নি পুনরায় নির্বাচিত হয়েছেন।

 


মুন্নি ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

 

তিনি জানান, সোমবার (১৭ অক্টোবর) সিসি ক্যামেরার আওতাভুক্ত কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলার ৩ কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে সংরক্ষিত ১নং আসনে সদস্যা পদে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সংরক্ষিত ১ নং আসনে সদস্যা পদে বর্তমান ১ জনসহ মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সংরক্ষিত ১নং (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) আসনে সদস্যা পদে রেহানা পারভীন ১৪২ ভোট এবং জোবেদা ইকবাল ৯০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন বলে জানান আলমগীর হোসেন।

 

এদিকে, নির্বাচনকে ঘিরে ব্যাপক আমেজ ছিল পুরো উপজেলায়। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট দিয়ে আনন্দিত ভোটাররা।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৩০