শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে ‘সমাজকর্মে ফিল্ড প্র্যাকটিকাম’র উপর আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মো. আবদুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

এসময় উপাচার্য বলেন, সমাজকর্ম বিভাগের আজকের এই আয়োজন বিভাগের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান প্রায়োগিক পর্যায়ে নিয়ে যেতে কার্যকরী ভূমিকা পালন করবে। সমাজকর্ম বিভাগের এই আয়োজন যাতে প্রতি বছর অনুষ্ঠিত হয় সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় বিভাগের পাশে থাকবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।

 

এছাড়া অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-৩১