হাড্ডাহাড্ডি লড়াই করে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুটের কাছে মাত্র ৮ ভোটের ব্যবধানে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল কবির রুমেন।

তবে নিজ জন্মস্থান জগন্নাথপুরে মুকুটের মোটরসাইকেল প্রতীকের কাছে ভরাডুবি ঘটেছে রুমেনের। জগন্নাথপুর মোটরসাইকেল প্রতীকে মুকুট পেয়েছেন ৮৯ ভোট ও রুমেন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২৯ ভোট!


হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১২ উপজেলায় নুরুল হুদা মুকুট (মোটরসাইকেল) প্রতীকে তিনি পেয়েছেন ৬১২ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৬০৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষনা করেন।


সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/পিডি