সদ্যসমাপ্ত সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড (ফেঞ্চুগঞ্জ) এর নবনির্বাচিত সদস্য নাহিদ হাসান চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোমবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও ইউনিয়নের সদ্যপ্রয়াত সম্মানিত চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন।


তিনি বলেন‌‌‌, ‘সিলেট জেলা পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ড( ফেঞ্চুগঞ্জ) এর সম্মানিত জনপ্রতিনিধিরা আমাকে যে মূল্যায়ন করে সম্মান দেখিয়েছেন আমি তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশা আল্লাহ আমিও আপনাদের সম্মান রাখব’।

এ ছাড়াও যেসকল শুভাকাঙ্ক্ষী ঘুড়ি মার্কাকে বিজয়ী করতে নানা ভাবে সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম করেছেন  ও পরামর্শ দিয়েছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ভোট গ্রহন অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সিলেট ৩- আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ ধন্যবাদ জানান নাহিদ।


সিলেটভিউ২৪ডটকম/এফইউ/পিডি