বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় বঙ্গবন্ধু চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরপর সোয়া ১১টায় একাডেমিক ভবন 'এ' এর সামনে বৃৃক্ষরোপণ করা হয়।
পরবর্তীতে বেলা সাড়ে ১১টা বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
এতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্মৃতি পরিষদের উপদেষ্টা ও ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, এপ্লাইড সায়েন্স অনুষদের ডিন ড. মো. আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গণি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০২




