সিলেটের বিশ্বনাথে সোমবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার তাহির উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কামালবাজারস্থ সাবিলিল্লাহ প্রজেক্টের উদ্যোগে দরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সাবিলিল্লাহ প্রজেক্টের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলমাছ আলীর উদ্যোগে এলাকার ৭টি পরিবারের মধ্যে চিকিৎসা, বিয়ে ও ঘর নির্মাণের জন্য নগদ ৮০ হাজার টাকা, খাজাঞ্চী ও দৌলতপুর ইউনিয়নের দুইজন দরিদ্র শিক্ষার্থীর মাঝে দুইটি সেলাই মেশিন এবং প্রজেক্টের পৃষ্ঠপোষক, আমেরিকা প্রবাসী সমাজসেবক আব্দুল মালিকের উদ্যোগে একটি দরিদ্র পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণের সময় উপস্থিত ছিলেন- সাবিলিল্লাহ প্রজেক্টের পৃষ্ঠপোষক আব্দুল মালিক, প্রজেক্টের বাংলাদেশ টিম প্রধান মাস্টার আজম আলী, সদস্য আনোয়ার হোসেন, রাকিব আহমদ রুবেল, ফজলু মিয়া, শরীফ আহমদ, মাসহুদ (মিন্টু), ইউসুফ আলী, মো. নুরুজ্জামান, মনসুর আলী, আলী আহবাব মাসুম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-০৩




