সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সংরক্ষিত মহিলা সদস্য পদে আবার ১নং ( ধর্মপাশা-তাহিরপুর-মধ্যনগর-বিশ্বম্ভরপুর) ওয়ার্ডে চমক দেখালেন সেলিনা আবেদিন।

তিনি হরিণ প্রতীকে ১শ ১১টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইরিন বেগম মাইক প্রতীকে পেয়েছেন ১শত ৫ ভোট এবং অপর প্রার্থী তাছমিনা বেগম ফুটবল প্রতিকে পেয়েছেন ৭০টি ভোট। 


সোমবার ৪ টার দিকে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর সেলিনা আবেদিনকে বিজয়ী ঘোষণা করেন। 

সেলিনা আবেদিন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের মেয়ে।

সিলেটভিউ২৪ডটকম / রাজ্জাক / ডি.আর