জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ১৭ অক্টোবর প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি- ২০২২ সচেতনতামূলক অনুষ্ঠান। 


প্রেজেন্টেশন উপস্থাপনায় ওঠে আসে সাইবার নিরাপত্তা ও আমাদের সচেতনার গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। বিশেষ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল এবং অনলাইন ব্যাংকিং সিস্টেমের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী  ব্যবহারবিধি নিয়ে আলোচনা করা হয়। অনলাইনে অনিয়ন্ত্রিত এপ্লিকেশন ও ওয়েবসাইটের ব্যবহার এবং হ্যাকারদের নিত্য নতুন কৌশল সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।


কর্মশালায়  আইসিটি প্রভাষক তাজমিনা আজমেরীর উপস্থাপনায় আইসিটি প্রভাষক মো. আরিফুর রহমান প্রেজেন্টেশন স্লাইড উপস্থাপন করেন। অনুষ্ঠানে দশম এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সময়োপযোগী গুরুত্বপূর্ণ কর্মশালা।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‌ অধ্যক্ষ বলেন, ‘বর্তমানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন হ্যাকার এবং দুষ্কৃতিকারী বিভিন্ন পন্থায় মানুষকে প্রতারিত করছে। তাই প্রথমে অনলাইনের সঠিক ও নিরাপদ ব্যবহারবিধি  জানতে হবে। ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম  আমাদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ। তবে অনিয়ন্ত্রিত এবং অপব্যবহার ব্যক্তি জীবনকে চরম বিপর্যস্ত করতে পারে। তাই শিক্ষণীয় এবং প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো ব্যবহার করবে। যতদূর সম্ভব বর্তমানে আকর্ষণীয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে।’
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান ও  শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এ অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিটি প্রভাষক মো. শামীম ইমন।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৬