আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আগামী ৬ নভেম্বর থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৫ ডিসেম্বর।
এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩৬০ জন ৪০৭ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৩




