ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে ৫ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 


অ‌ভিযা‌নে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পন্যের কারনে এই জরিমানা করা হয়।

বুধবার দুপুরে সুনামগঞ্জ র‌্যাব-৯ এর সহায়তায় প‌রিচালিত অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ভোক্তা অ‌ধিদফতর কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো. শফিকুল ইসলাম।

অস্বাস্থ্যকর খাদ্য ও নোংরা পরিবেশের অপরাধে সুমি বেকারীকে ১৫ হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্যের দায়ে বিসমিল্লাহ ষ্টোরকে ৩ হাজার, শাকির এন্ড তানিয়া ফার্মেসিকে ২ হাজার ও তিতাস হোটলকে ৫ হাজার এবং ইস্টিকুটু্ম হোটেলকে ৩ হাজার টাকাসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্যের প্রমান পাওয়ায় মোট ৫ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ওয়াহিদ/এসডি-০৫