নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় দুই নবজাতক ও অসহায় তিন রোগীর চিকিৎস্বার্থে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

বুধবার দুপুরে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে তাদের এই সহায়তা দেওয়া হয়। 


এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, সহকারী সমাজসেবা কর্মকর্তা তাছলিমা খানম ও সাংবাদিক লিটন শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিলেটভিউ২৪ডটকম/লাভলু