২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে প্রচারণার প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘন করে মোটর সাইকেল শোডাউন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে পৌর শহরে অনুষ্ঠিত মোটর সাইকেল শোডাউনে জালাল উদ্দিন একটি ছাদখোলা নোহা গাড়িতে করে হাত নাড়িয়ে ভোটারদেরকে সালাম জানান এবং মোটর সাইকেলের উচ্চ আওয়াজ শব্দ দূষণ বাড়িয়ে তুলে।
এদিকে নির্বাচনের প্রচারণার প্রথম দিনই নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় পৌরবাসীর মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রার্থীও ইতিমধ্যে লিখিত অভিযোগ দিবেন বলে প্রস্তুতি নিচ্ছেন।
এব্যাপারে বিশ্বনাথ পৌর নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মোটর শোভাযাত্রা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২১




