সদ্য সমাপ্ত সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য নাহিদ হাসান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) রাতে ফেঞ্চুগঞ্জ একটি কমিউনিটি সেন্টারে পশ্চিম বাজার আবাসিক পঞ্চায়েত কমিটির উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
পশ্চিম বাজার পঞ্চায়েত কমিটির সহ সভাপতি সম্ভু নাথ সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা প্রফুল্ল কুমার নাথ (মন্টু বাবু), গোপাল দেবনাথ, সহ সভাপতি মিজানুর রহমান মিজান, চিত্তরঞ্জন মালাকার, শ্রীকান্ত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বলরাম দেবনাথ, সহ সম্পাদক বিষ্ণু দেবনাথ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্ ও অপু ভৌমিক। সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত সদস্য নাহিদ হাসান চৌধুরীকে পুস্পমাল্য দিয়ে অভ্যর্থনা জানান আয়োজক ও অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া জেলা পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ডে ৯০টি ভোটের মধ্যে ৩৭টি ভোট পেয়ে বিজয়ী হোন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-০৭




