সদ্য ঘোষিত সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ সদস্য সচিব জুয়েল আহমদ।

 


বৃহস্পতিবার তিনি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, “সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানার্থে জানাচ্ছি যে, আমি জুয়েল আহমদ, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্বরত ছিলাম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে কাজ করে যাওয়ার পরও আজ যে অপরাজনীতির শিকার হলাম সেটা আমি নয় কেউই মেনে নিতে পারবে না। এই কমিটি দেখে আমি হতবাক! এই কমিটির দায়িত্বশীলদের অযোগ্যতা-অদক্ষতা-স্বজনপ্রীতি অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা আর হীনমণ্যতার পরিচয় ছাড়া আর কিছু নয়। সিলেট জেলা ও মহানগরের মত গুরুত্বপূর্ণ ইউনিটে নিজ বলয়ের পকেটের লোক দিয়ে প্যাকেট কমিটি করা রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয়। সিনিয়রিটি জুনিয়রিটি ম্যান্টেইন না করা তামাশার সার্কাস মার্কা কমিটি দেখে শুধু আমিই নয় সাধারন মানুষও হতবাক হয়েছে। আমরা লজ্জিত হয়েছি, জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দের বেইমানী দেখে, তারা সুস্পষ্ঠ ভাবে বলছিলেন, কোন ইউনিট কমিটির থেকে জেলা ও মহানগর নবগঠিত কমিটিতে কাউকে সম্পৃক্ত করা হবে না। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় কমিটি পাবলিশের সাথে সাথে দেখলাম ভিবিন্ন উপজেলার নেতারা শুধুমাত্র পকেটের লোক হওয়ায় পদায়িত হয়েছে। সদ্য ঘোষিত আহবায়ক কমিটির বেইমান-মুনাফিকদের সাথে আমার পথচলা কঠিন। তাদের সংস্পর্শে না থাকাটাই শ্রেয়। তাই আমি এই কমিটি থেকে পদত্যাগ করলাম। সাবেক রাষ্ট্রপতি জিয়া'র আদর্শ বুকে ধারণ করে বেগম খালেদা জিয়া ও আমার নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিটি আন্দোলন সংগ্রামে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত একজন নগণ্য কর্মী হিসেবে থাকবো।”

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩