আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনেরর স্বতন্ত্র মেয়র প্রার্থী যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রবাসী মুমিন খান মুন্নার প্রতীক ‘মোবাইল ফোন’ মার্কার সমর্থনে বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৫নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার ৫নং ওয়ার্ডের দূর্যাকাপন গ্রামের নাজিম চৌধুরীর বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গ্রামের প্রবীন মুরব্বী ফজর আলী।
উঠান বৈঠকে গ্রামের এলাকার বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে মোবাইল ফোন প্রতীকের সমর্থনে বক্তব্য রাখেন।
সবার কাছে ‘মোবাইল ফোন প্রতীকে’ ভোট, দোয়া ও সহযোগীতা চেয়ে বৈঠকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুমিন খান মুন্না বলেন, ৫নং ওয়ার্ডবাসী অবহেলিত ও সামগ্রিক উন্নয়ন থেকে বঞ্চিত। আগামী ২ নভেম্বর আপনারা মোবাইল ফোন প্রতীকে মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে, আমি সততা ও সমবন্টনের মাধ্যমে ৫নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করে যাব।
তাই সামগ্রিক স্বার্থ বিবেচনায় দল মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে ‘মোবাইল ফোন’ মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আকুল আবেদন জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৭




