গোলাপগঞ্জের ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন তৃণমূল যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভা বুধবার (১৯ অক্টোবর ) বাদ এশা অনুষ্ঠিত হয়। 

কর্মীসভায় গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল। 
সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও  সাবেক ছাত্রনেতা গোলাপগঞ্জের কৃতিসন্তান শাহিদুর রাহমান চৌধুরী জাবেদের নিদের্শনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাত চক্রের নৈরাজ্যের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে এ কর্মীসভার আয়োজন করা হয়।



আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা বাহার উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ও শেখ রাসেল স্মৃতি সংসদের  আহবায়ক নাজিম উদ্দীন, যুবলীগ নেতা সুলেমান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা ও গোলাপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মাহমুদুল আমীন (হাসান), সিলেট জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সুলতান আহমদ, বদরুল ইসলাম আকাশ, সিলেট ল কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছয়ফুল আলম ছয়েফ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, সতুল দাশ, যুবলীগ নেতা টিটু দাশ, ছাত্রলীগ নেতা সুর্বত বিশ্বাস, নাঈম আহমদ, রিপন আহমদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাত চক্রের নৈরাজ্যের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে ও সকল ধরনের রাষ্ট্র বিরুধী সড়যন্ত্রের মোকাবেলা করতে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে তৃণমূল পর্যায়ে  ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১১