মেহনতী জনতার সাথে একাত্ম হয়ে শিক্ষাকে সর্বসাধারণের সাধ্যের মধ্যে নিয়ে আসার জন্য বাংলাদেশ ছাত্র মৈত্রী দীর্ঘ লড়াই সংগ্রাম করে আসছে। শিক্ষায় দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সদা সোচ্চার, বিজ্ঞানভিত্তিক কর্মমুখী শিক্ষাব্যবস্থাই ছাত্র মৈত্রীর লক্ষ্য।
সেই লক্ষ্যের ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা শাখার পঞ্চম সম্মেলন শনিবার (২২ অক্টোবর) বেলা ২টায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হবে।
৫ম জেলা সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্র মৈত্রী’র সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র মৈত্রী’র সহ সভাপতি ইয়াতুননেসা রুমা, প্রাক্তন সহ সভাপতি স্বপন দাস।
বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি মাসুদ রানা চৌধুরী ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ ৫ম জেলা সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




