আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রবাসী মুমিন খান মুন্নার প্রতীক ‘মোবাইল ফোন’ মার্কার সমর্থনে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 


পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ধোপাকলা গ্রামের শায়েস্তা মিয়ার বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে গ্রামের প্রবীন মুরব্বী লালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোবাইল ফোন প্রতীকের সমর্থনে বক্তব্য রাখেন- সাবেক মেম্বার আব্দুল মজিদ, গ্রামের মুরব্বী মজম্মিল আলী, যুব সংগঠক গোলাম জবদানী, সাজু মিয়া।

 

সবার কাছে ‘মোবাইল ফোন’ প্রতীকে ভোট, দোয়া ও সহযোগীতা চেয়ে বৈঠকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুমিন খান মুন্না বলেন, আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। সেই সময় এম ইলিয়াস আলীর কর্মী ছিলাম, আর তিনি আমাকে খুব স্নেহ করতেন। তাই আমি সে সময় খুব কাছ থেকে ইলিয়াস আলীর উন্নয়ন দেখেছি। আমিও আমার প্রাণের নেতা কর্মী হিসেবে এম. ইলিয়াস আলীর মতো বিশ্বনাথে উন্নয়নের মাধ্যমে ৪নং ওয়ার্ডের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ পৌরসভা গড়তে চাই। এজন্য আপনারা আমাকে আগামী ২ নভেম্বর মোবাইল ফোন মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুণ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৬