নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় শাহবাজপুর ব্লাড ব্যাংক নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শাহবাজপুর বাজারের শামছুদ্দীন সুপার মার্কেটের একটি হলরুমে এক সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মো. আনোয়ার হোসেন, ব্যবসায়ী ময়নুল ইসলাম, শিক্ষাবিদ এবাদুর রহমান ও সমাজসেবক হায়াত মাহমুদ ফয়সল প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কাওছার হামিদ সুন্নাহকে সভাপতি ও ছাইদুল মাহবুবকে সাধারণ সম্পাদক এবং আখতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে।
কমিটির পদপ্রাপ্ত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাসেল আহমদ, সহ-সভাপতি তারিক জামিল, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আব্দুল কাইউম কামরুল, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, আলী হোসেন, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ-কোষাধ্যক্ষ তাওহীদ আহমদ, শামসুর রহমান প্রচার সম্পাদক নাজমুল কায়সার, সহ-প্রচার সম্পাদক সুলতান আহমদ, সদস্য রুমন আহমদ, হোসাইন আহমদ, শিমন আহমদ, আল আমিন ও আল আমিম।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু




