বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যেগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কের শ্রীশ্রী সার্বজনীন দুর্গাবাড়ি অঙ্গনে গণ অনশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সকাল-সন্ধ্যা চলা গণঅনশনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা এ উদ্যোগ গ্রহন করা হয়।
নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতির মধ্যে যা রয়েছে- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ, বৈষম্যবিলোপ আইন প্রনয়ণ, দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ণ, জাতীয় সংখ্যালঘু আইন প্রনয়ণ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
গণঅনশনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীরণ সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, ডা. সত্যকাম চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সম্পাদক শ্রীপদ দেব, পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বজিত দাশ চৌধুরী, ছোটন এর নেতৃত্বে উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ একাতত্বা ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন- অধ্যাপক অবিনাশ আচার্য, স্বপন রায়, মুকুল বিকাশ দেবরায়, স্বপন দেবনাথ গোপাল, জিতেন্দ্র চন্দ্র দেব, সনজয় চক্রবর্তী বাপ্পী, এড, অনিরুদ্ধ চক্রবর্তী, সুদীপ দাশ রিংকু, পার্থ বৈদ্য, সুজিত বৈদ্য, স্বপন বিশ্বাস, সুমন দাশ, জয়শ্রী চৌধুরী, সুকলা সেনগুপ্ত, মুনমুন বিশ্বাস, দেবাশীষ ধর পার্থ, শ্যামল আচার্য, জয়ন্ত দেবনাথ, জীবনকৃষ্ণ দে গোপাল, আশীষ দেবনাথ নকুল, প্রসুন দত্ত পাপন, কানন দেব, কৌশিক ভট্টাচার্য প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, ঊপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান অনশকারীদের জল ও শরবত পান করিয়ে অনশন ভাঙ্গানে হয়।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১৬




