সিলেটের কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
সংগঠনটির উদ্যোগে শনিবার (২২ অক্টোবর) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের ৪৪০ পরিবারের প্রত্যেককে সাড়ে ৪ টাকা এবং ৯ ধরনের উন্নতজাতের সবজি বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন।
বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৮




