‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।

 


শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় ও র্যালীতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান সহ বাস স্টেশনে সকল কাউন্টারের ম্যানেজার, ড্রাইভার, মোটরসাইকেল চালক, ইজিবাইক চালক প্রমুখ।

 

ভ্রাম্যমান আলোচনা সভায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ ধারার সাধারণ নির্দেশাবলি সম্পর্কে সকলকে অবহিত করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম।

 

এরপর র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সমাপ্ত করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-৩২