(প্রতীকী ছবি)
জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য আজ রবিবার (২৩ অক্টোবর) সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন সিলেটভিউ-কে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রবিবার মহানগরীর রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শামছ-ই-আরেফিন বলেন- আগামী কয়েকদিন গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মহানগরীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময় এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে।
গ্রাহকদের সাময়ীক এ অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




