সিলেটে একদিনের সফরে এসেছিলেন কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট লর্ড করন বিলিমোরিয়া।
শুক্রবার (২১ অক্টোবর) সিলেটে বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ এবং পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড করন।
সিলেটে এসে তিনি বেড়াতে যান তার পুরনো বন্ধু জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর বাসায়। নিজ বাসভবনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি সিলেটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান শফিক চৌধুরী।
সিলেট থেকে ফিরে শফিক চৌধুরীর আতিথেয়তায় মুগ্ধ হয়ে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন লর্ড করন।
শুভেচ্ছা বার্তায় তিনি লিখেন-
‘‘প্রিয় শফিক, গতকাল আপনার পারিবারিক বাড়িতে আপনাকে দেখে খুব ভালো লাগলো, আপনার উষ্ণ আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ। বাংলাদেশে আমার প্রথম সফর অবিশ্বাস্য ছিল ও আমি আপনার দেশকে ভালোবাসি এবং এখান থেকে ফেরত যেতে মন চাইছে না। আর, সুন্দর সিলেট সফর খুবই চমৎকার ছিল। শীঘ্রই আবার দেখা করার অপেক্ষায় থাকলাম। গত ৩২ বছরে আপনার সকল সমর্থন এবং বন্ধুত্বের জন্য আবারও অনেক ধন্যবাদ। সিলেটে আমাকে এত উষ্ণভাবে স্বাগত জানানোর জন্য এবং আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।’’
সিলেটভিউ২৪ডটকম/পিডি




