‘মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে’ এই প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের ‘ইব্রাহিমপুর আদর্শ সমবায় সমিতি’র উদ্যোগে এবং ওসমানীনগর আল হাসানাহ রক্তদান সোসাইটির সহযোগিতায় জনসচেতনতা তৈরি ও রক্তদানে উদ্বুদ্ধকরণের লক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করা হয়। এতে এলাকারা প্রায় তিন শতাধিক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ তাদের রক্তের গ্রুপ জানতে পারানে।
এ উপলক্ষে শনিবার দুপুরে সাদিপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পূর্ব আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা।
ইব্রাহিমপুর আদর্শ সমবায় সমিতির সভাপতি আহমদ মালিকের সভাপতিত্বে বক্তারা বলেন, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না।
রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি রক্তের গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরও সৃষ্টি হলে এলাকার মানুষ আরও বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরুণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি গ্রহণ করবে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে এখানে আসা স্থানীয় অনেকের রক্তের গ্রুপ জানতে পেরেছেন। পাশাপাশি কারো পরিবার কিংবা কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে দ্রুত রক্ত পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
ওসমানীনগর আল হাসানা রক্তদান সোসাইটির সদস্য হোসাইন মাহমুদ তামিম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফয়ছল আহমদ, প্রবীণ মুরব্বি শাহ সাদ উল্যাহ, নহির উদ্দিন, রিজাই উদ্দিন, আছলিম বখস্, সায়েন আহমদ, সাফি মিয়া, বাঁচান রক্তদান সোসাইটি সাদিপুর ইউনিয়ন শাখা সভাপতি লায়েছ আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/মুন্না




