আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের প্রতীক ‘হ্যাঙ্গার’ মার্কার সমর্থনে শনিবার (২২ অক্টোবর) রাতে ৯নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


পৌর এলাকার ৯নং ওয়ার্ডের আনরপুর-বিশঘর গ্রামের মরহুম নূরুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে গ্রামের প্রবীন মুরব্বী হাজী সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সংগঠক আইন উদ্দিনের পরিচালনায় হ্যাঙ্গার মার্কার সমর্থনে বক্তব্য রাখেন সংগঠক জয়নাল আবেদীন, ফরিদ মিয়া, খালিছ মিয়া, আব্দুল কাদির, আমির হোসেন।



উঠান বৈঠকে সবার কাছে ‘হ্যাঙ্গার’ মার্কায় ভোট, দোয়া ও সহযোগীতা চেয়ে বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জালাল উদ্দিন। তিনি বলেন, আপনারা হ্যাঙ্গার মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে বিশ্বনাথ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলব।

সিলেটভিউ২৪ডটকম/অপু/ইআ-০১