নতুন নেতৃত্ব পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্যসংগঠন থিয়েটার সাস্ট।
এতে ভূগোল ও পরিবেশ বিভাগের মেহেদী হাসান মিঠুকে সভাপতি ও সমুদ্রবিজ্ঞান বিভাগের সাকিবুল হাসান সজীবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
গত শনিবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে সোমবার সকালে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
২২ তম কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি আশিকুল হাসান শাকিল, সহ সাধারন সম্পাদক শাফিনুর ইসলাম শাফিন, দপ্তর সম্পাদক আসিফ আনোয়ার সাজিদ, সহ দপ্তর সম্পাদক শাফিন আহমেদ মাসুম, প্রচার সম্পাদক হালিমা খানম শশী, সহ প্রচার সম্পাদক সাদিয়া খন্দকার এশা, আলোক সম্পাদক কৌশিক মজুমদার নিলয়, সহ আলোক সম্পাদক মো. রানা বাবু, অর্থ সম্পাদক আফরিনা জেরিন নোরিন কার্যকরী সদস্য সোহানুর ইসলাম অভি, সদস্য জাহিন হাসান জিসান।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-০৯




