সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনকে মনোনীত করা হয়।

আর সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয় ইউপি চেয়ারম্যান হিরণ মিয়া।


আগামী তিন বছরের জন্য তাদেরকে এই দায়িত্ব দুটি দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ- সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সার্বিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম