জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) ভোরে তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শেখপাড়ার বারহান উদ্দীনের পুত্র জাবেদ হোসেন লিমন (৩২), বলাউড়ার মৃত আব্দুল মালিকের পুত্র মাসুম আহমদ (২৭) এবং বলাউড়ার লালা মিয়ার পুত্র সাইদুল ইসলাম (২১)।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-১২




