সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হিরন মিয়া।


মঙ্গলবার (২৫ অক্টোবর) নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।



নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্রমন্ত্রী ও সিলেটের কৃতি সন্তান সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান সহ সিলেট জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের প্রতি এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড় করিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের আনাচে-কানাচে উন্নয়নের জোয়ার বইছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ভিশনকে সফল করতে এক যোগে কাজ করে যাবে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৬