বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ।
জনগণের দৌড় গড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সেবা পৌঁছে দিতে অনবদ্য ভূমিকা রাখায় এই সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের হাতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এর ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, পরিবার পরিকল্পনা পরিদর্শক শ্রীকান্ত সরকার, পরিবার পরিকল্পনা বিভাগের রানা তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ সচিব অজিত কুমার দাস।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনূর/মুন্না-৫




