ছবি: এএফপি।

টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে। জয়ের এই ধারা অব্যাহত রাখতে আজ দ্বিতীয় ম্যাচে টাইগার বাহিনী মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ফলে টস হেরে আগে বোলিং করছে বাংলাদেশ। এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। ইয়াসির আলি রাব্বির জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।


ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তাসকিনের ছোবলে ফিরে যান দলনায়ক বাভুমা। কিন্তু এরপর পুরো সময়টাজুড়ে তাণ্ডব চালাচ্ছেন কুইন্টন ডি কক ও রাইলে রুশো।

এ প্রতিবেদন লেখা অবধি ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ডি কক ৩১ বলে ৪৫ ও রুশো ৩৮ বলে ৭৪ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: তেম্বা বাভুমা (সি), কুইন্টন ডি কক (ডব্লিউকে), রিলি রোসোউ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, ওয়েন পার্নেল , কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিচ নর্টজে, শামসি।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে