দুবাই থেকে এবার অভিনব পন্থায় সিলেটে স্বর্ণ নিয়ে আসলেন এক যাত্রী। তবে ধরা পড়তেই হলো তাকে। ওই যাত্রীর পরনের জ্যাকেট ও আন্ডার ওয়্যারে (জাঙ্গিয়া) স্বর্ণ লেপ্টানো ছিলো।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুদাবি থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২২৮) করে সারোয়ার রহমান নামের ওই যাত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।
সারোয়ার ব্রাক্ষণবাড়িয়া জেলার বাসিন্দা।
ওসমানী বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গ্রিন চ্যানেল পর হওয়ার সময় সারোয়ারকে চ্যালেঞ্জ করা হয়। তবে তার কাছে স্বর্ণ নেই বলে জানান। পরে তার দেহ তল্লাশি চালিয়ে স্বর্ণ পেস্ট করা (লেপ্টানো) গেঞ্জিধরণের একটি জ্যাকেট ও আন্ডার ওয়্যার (জাঙ্গিয়া) জব্দ করা হয়। এগুলোতে ২টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




