সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, শিক্ষকরা সমাজে আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করছেন। আমাদের সকলের শ্রদ্ধার জায়গা হলো শিক্ষক সমাজ। শিক্ষার গুনগত মানের প্রতি দৃষ্টি রেখে যেতে হবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ফেঞ্চুগঞ্জে শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার শফিক উদ্দীন, কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিছবাউর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মৌলানা হারুনুর রশীদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল জলিল, উপাধ্যক্ষ মাওলানা মহি উদ্দীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন পাল, সাধারণ সম্পাদক মনসুর আলী, শিক্ষক আজিজুর রহমান মুক্তা, প্রধান শিক্ষক আব্দুস শহীদ, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
সভার পূর্বে শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ফেঞ্চুগঞ্জে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ গিয়ে সমাপ্ত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ মশাহিদ আলী বালিকা মাদ্রাসার সুপার ছারিম আহমেদ ও গীতাপাঠ করেন শিক্ষক মিলন কুমার দাস।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/পিডি




