ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার ব্যবস্তাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তাজপুর তাজপুর বাজার ব্যাবাসয়ী মোট ৬৬৩ জন ভোটারের মধ্যে ৬০১ জন ভোটার ভোট দেন। তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের সার্বিক তত্বাবধানে তাজপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ব্যবসায়ী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকাল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়। পরে বিকাল ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী।
তাজপুর বাজার ব্যবস্তাপনা কমিটির নির্বাচনে ৩টি পদে মোট ৮জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। তাদের মধ্যে সদস্য সচিব(সাধারণ সম্পাদক)পদে চেয়ার প্রতিকে ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুহেল আহমদ, তার নিকটতম প্রতিদ্ধন্ধি লালা মিয়া ছাতা প্রতিকে পেয়েছেন ২৯৫ ভোট।
সাধারণ সদস্য ঘুড়ি প্রথীক নিয়ে নির্বাচিত হয়েছেন সুহিনল হক আক্তার তিনি পয়েছেন ৩৭০ ভোট একই পদে অজয় দাস ফুটবল প্রতীকে ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্ধন্ধি মোঃ ইব্রাহীম টেলিভিশন প্রতিকে পেয়েছেন ১৫১ ভোট ও বাবুল মিয়া আম প্রতিকে পেয়েছেন ১১৯ ভোট।
এছাড়া মহিলা সদস্য পদে মই প্রতীকে ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিউলী বেগম। তার নিকটতম প্রতিদ্ধন্ধি দিরারা বেগম সূর্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন ২৪০ ভোট।
সিলেটভিউ২৪.কম/মাহি




