সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৫টি ইউনিয়নে সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা(ইনক) এর অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা  প্রেসক্লাবের ব্যবস্হাপনায়  উপজেলার ৫টি ইউনিয়নে ৫শতাধিক পরিবারকে নগদ ৫লক্ষ টাকা বিতরণ  করা হয়।

বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন রাসেল, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী,  উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু,  উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ এমরান উদ্দিন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল,  অর্থ সম্পাদক বদরুল আমীন,  সিনিয়র সদস্য এস এ চৌধুরী জুলহান, ইউপি সদস্য সিরাজ উদ্দীন, মহিতোষ চক্রবর্ত্তী,মাহবুবুল আলম, ফাতেহা বেগম, ছালেহা বেগম, দিলা মিয়া  প্রমুখ। প্রতিটি ইউনিয়নের বিতরনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু।

দাতা সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা(ইনক)এর  সভাপতি জুনেদ আহমদ চৌধুরী  ও  সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েছ সহ সংস্হার সকল  নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও গ্রহীতা পরিবাররা।

সিলেটভিউ২৪.কম/মাহি