জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে কর্মি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা (২৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে গোলাপগঞ্জ সানরাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে উপজেলা জমিয়তের তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আব্দুল মতিন এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ এর উপস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরী, জেলা জমিয়তের সহ সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বানিগ্রামী, জেলা জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ,গোলাপগঞ্জ পৌর জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল গফফার বাঘা,সহ সভাপতি  মাওলানা ক্বারী মুখতার আহমদ, মাওলানা আব্দুল আহাদ, উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা হিফজুর রহমান, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ, সহ সভাপতি মাওলানা আব্দুল আহাদ আল আতিক, সহ সাংগঠনিক সম্পাদক  মাওলানা আফতাব উদ্দীন খান,মাওলানা নূর উদ্দিন, মাওলানা খলীলুর রহমান, মাওলানা শিব্বির আহমদ বারকোটী, মাওলানা এমাদ উদ্দীন সালিম, মাওলানা ইয়াহিয়া হামিদী, মাওলানা আব্দুর রব, উপজেলা যুব জমিয়তের আহবায়ক হাফিজ মুনাওয়ার হুসাইন, মাওলানা আফজাল হুসাইন, মাওলানা শেখ আব্দুল্লাহ উসামা, মাওলানা আব্বাস আল মাহমুদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা নাসিম আহমদ, হাফিজ নাইম আহমদ, মিনহাজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৩