সিলেট-ঢাকা মহাসড়কের মাধবপুর উপজেলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার এসআই রঞ্জন ভৌমিক।
তিনি জানান- ওই দিন বিকেলে অজ্ঞাত নামা বৃদ্ধা মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/মুন্না




