সিলেট মহানগর মহিলা দলের সাবেক নেত্রী ও ইউকে জাসাসের অর্থ-সম্পাদক সাজমিন আক্তার পারুলের সুস্থতা কামনায় মহানগর মহিলা দলের উদ্যোগে শুক্রবার (২৮ অক্টোবর) দোয়া মাহফিলের আয়োজন করা হয়ছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, নবগঠিত মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, সিনিয়র সহ-সভানেত্রী রুহেনা খানম মুক্তা, সহ-সভানেত্রী আসমা আলম, বিলকিস জাহান চৌধুরী, তানিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক শাফিয়া খাতুন মনি, যুগ্ম-সম্পাদক রীনা আক্তার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফারুক শিরীন, সহসাংগঠনিক সম্পাদক হাফসা খানম ও সাবিয়া আক্তার, শারমিন বেগম এবং নাজমা বেগম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




