আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল আহাদ বাবর এর বাবা ২৪ নং ওয়ার্ডের মিরাপাড়ার বাসিন্দা শতবর্ষী প্রবীণ মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (মতি চান্দঁ) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
আগামীকাল রোববার (৩০ অক্টোবর) বাদ যোহর মিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। মৃত্যুকালে ১ ছেলে ১১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতির এ শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সিলেটভিউ-এর নিজস্ব প্রতিবেদক ইমরান আহমদ।
তিনি জানান- ‘আগামীকাল রোববার বাদ যোহর মিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ইআ/মুন্না




