আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের ছাত্রলীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ। 

 


রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের ‘নৌকা’ মার্কার সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্যকালে মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কথাগুলো বলেন।

 

এসময় ছাত্রলীগ নেতারা বলেন- ‘নৌকা স্বাধীনতার ও উন্নয়নের প্রতীক। বিশ্বনাথ পৌর এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের ‘নৌকা’ প্রতীক দিয়েছে। এখন প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দিতে ছাত্রলীগ নেতৃবৃন্দকে পৌর এলাকার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রত্যেক ভোটারের কাছে নৌকা মার্কার ভোট চাইতে হবে।’

 


উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পরিচালনায় নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন- নৌকার মাঝি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচ এম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/মুন্না