আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির নৌকা প্রতীকের সমর্থনে নিবার্চনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৯টার দিকে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামে বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলামের বাড়িতে এই সভার আয়োজন করা হয়।
উমরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এবং বদরুল ইসলামের তথ্যাবধানে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু জাফর রায়হান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামীম আহমদ ভিপি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানে সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ঝুমন আহমদরে পরিচালনায় সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সব সময় জনগনের কল্যানে কাজ করে যাচ্ছে। এরই ধারবাহিকতায় নৌকা প্রতীকে ভোট দিয়ে শামীম আহমদকে বিজয়ী করলেও অবহেলিত ওসমানীনগরে উন্নয়নের ছুঁয়া লাগবে। বিগত সময় ওসমানীনগরে সেই পরিমান উন্নয়ন হয়নি। তাই প্রধানমন্ত্রী শামীম আহমদ ভিপির হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন আমাদের দায়িত্ব নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করা।
সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাওছর আহমদ, যুবলীগ নেতা নানু মিয়া, বাবুল আহমদ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি এনামুল হক, ছাত্রলীগ নেতা জামিল আহমদ, রায়হান আহমদ, শাহরাজ আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/ইআ-২১




