সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়াম লীগের মনোনীত প্রার্থী আকমল হোসেনের ‘নৌকা’ মার্কার সমর্থনে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

 



সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জগন্নাথপুর পৌর শহর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।

 

এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়াম লীগের মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা সুদীপ দে, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্না।

 

সিসিকের জনপ্রিয় এ কাউন্সিলর উন্নয়ন অগ্রযাত্রার স্বার্থে এবং উন্নয়ন কাজ তরান্বিত করতে সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী আকমল হোসেনের পক্ষে ভোট প্রার্থনা করেন।


এদিকে- কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জগন্নাথপুরে পৌঁছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সুজিত রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা করেন। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/মুন্না-১৫