ছবি: সংগৃহিত।

আজ থেকে শুরু হচ্ছে সিলেট থেকে আরব আমিরাতের শারজাহ রুটে ফ্লাইট চলাচল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিমান জানায়, আজ মঙ্গলবার রাত পৌনে ৯টায় বিমানের ফ্লাইট বিজি ২৫১ ঢাকা থেকে উড্ডয়ন করে সিলেটে এসে পৌঁছাবে রাত সাড়ে ৯টার দিকে। সিলেট থেকে যাত্রী নিয়ে রাত সাড়ে ১০টায় শারজাহর উদ্দেশ্যে উড়াল দেবে ফ্লাইটটি। রাত ২টায় শারজাহে পৌঁছাবে সেটি।


এদিকে, আগামীকাল বুধবার (মঙ্গলবার দিবাগত রাত) রাত সাড়ে ৩টায় শারজাহ থেকে উড্ডয়ন করা ফ্লাইটটি সিলেটে এসে পৌঁছাবে বুধবার সকাল সোয়া ১০টায়। সকাল ১১টায় ফ্লাইটটি উড়াল দেবে ঢাকায়।

এভাবে সপ্তাহের প্রতি মঙ্গলবার সিলেট থেকে শারজাহ যাবে বিমানের ফ্লাইট। পরদিন শারজাহ থেকে আসবে সিলেটে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে