টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের আজকের অ্যাডিলেড ওভালে ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান।

 


ভারত-বাংলাদেশ লড়াই মানেই এখন আলাদা উত্তেজনা, বাড়তি রোমাঞ্চ।

 

শুরুতেই উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে বাংলাদেশ তবে বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ভারত সংগ্রহ করে ১৮৪ রান।

 

শুরুতে হাসান মাহমুদ তুলে নেন রোহিত শর্মাকে। তবে এরপরে লোকেশ রাহুল আর বিরাট কোহলি মিলে ঘুরে দাঁড়ান। ফিফটি হাঁকানো পর রাহুলকে তুলে নেন সাকিব। এরপর ভয়ংকর হয়ে ওঠা সূর্যকুমার যাদবকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফিরিয়েছেন সাকিব আল হাসান।

 

ব্যাট হাতে নেমেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। শরিফুল ইসলামের এক ওভার থেকেই নেন ২৪। এরপর রানের চাকার গতিও ধরে রাখেন তিনি। তবে তাকে বড় স্কোর গড়তে দেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

 

১৪তম ওভারের তৃতীয় বলটি পেছনে সরে গিয়ে কাট করতে চেয়েছিলেন সূর্য। তবে সাকিব আল হাসানের দুর্দান্ত বলটি ভেতরে ঢুকে বোল্ড হন সূর্য। ১৬ বলে ৪টি চারে ৩০ রান করে ফেরেন তিনি।  বাংলাদেশের ৩টি উইকেট তুলে নেন হাসান মাহমুদ আর সাকিব আল হাসান নেন দুটি উইকেট।

 

শেষ দিকে এসে দ্রুতই উইকেট হারায় ভারত। হার্দিক পান্ডিয়া ৬ বলে ৫ রান করে ফেরেন হাসান মাহমুদের বলে এরপর দীনেশ কার্তিক ৫ বলে ৭ রান করে রান আউট হয়ে ফেরেন দলীয় ১৫০ রানে। এরপর অক্ষত প্যাটেলকে নিজের তৃতীয় শিকার বানান হাসান মাহমুদ। তবে উইকেটের অপর প্রান্ত বিরাট কোহলির রানের চাকা সচল রাখেন। তুলে নেন অর্ধশতকও।

 

শেষ পর্যন্ত বিরাট কোহলির ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন ৬ বলে ১৩ রানের ক্যামিও খেললে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ভারত থামে ১৮৪ রানে। বাংলাদেশের ৪ ওভারে ৪৭ রানের বিনিময়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান মাহমুদ। সাকিব আল হাসান ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন দুটি উইকেট। বাংলাদেশের হয়ে ৪ ওভারে সর্বোচ্চ ৫৭ রান দিয়েছেন পেসার শরিফুল ইসলাম।

 

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।


ভারত একাদশ:
লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।

 

সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-০১