সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
তিনি ২৮ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকতম প্রতিন্দ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী বিএনপি নেতা কামরুল ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৪১৬ ভোট।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।
ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হচ্ছেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি (নৌকা), খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (টিয়া পাখি), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী (তালা), বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া (চশমা), জুয়েল মিয়া (টিউবওয়েল),আখতার আহমদ (বই), মৌলানা আব্দুল বাছিত (মাইক), আলী হোসেন রানা (উড়োজাহাজ), খন্দকার মাসুম আহমদ(বৈদ্যুতিক বাল্ব)।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী (সেলাই মেশিন), জানাহার বেগম (কলস) ও ছানারা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদন্ধীতা করেছেন।
সিলেটভিউ২৪ডটকম / রনিক / ডালিম-০৭




